Dhaka 11:28 pm, Wednesday, 5 August 2026

নাসিরনগরে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 10:04:08 pm, Friday, 19 June 2026
  • 26 Time View

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, সনদপত্র, সম্মানী ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (১৯ জুন) বিকালে নাসিরনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে উপজেলা  
পরিষদ প্রশাসনিক (ভবন) হল রুম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিনের সভাপতিত্বে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন 
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবু রাখেশ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, পাবনা জেলার বাঙ্গুরা উপজেলা
সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষক মো: আরিফুল ইসলাম, বিভিন্ন মিডিয়ায় সংবাদকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

সভা শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র, সম্মানী ভাতা এবং ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

নাসিরনগরে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : 10:04:08 pm, Friday, 19 June 2026