Dhaka 5:51 pm, Friday, 1 May 2026

নাসির নগরের শ্যামল ও  সিরাজ সহ ০৯ জন

  • Reporter Name
  • Update Time : 08:36:01 pm, Saturday, 10 May 2025
  • 98 Time View

@@@@@@@/জেলা বিএনপির নতুন কমিটিতে স্থান পেয়েছে নাসির নগরের শ্যামল ও  সিরাজ সহ ০৯ জন

অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদকে প্রধান উপদেষ্টা, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি ও মো. সিরাজুল ইসলাম সিরাজকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এর মধ্যে জেলা বিএনপিতে নাসিরনগর উপজেলার মোট ৯ জন পদ পেয়েছেন। তারা হলেন- উপদেষ্টা ইব্রাহীম ভূঁইয়া রেনু, সহ সভাপতি এ্যাড কামারুজ্জামান মামুন, সহ সভাপতি ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম,সহ পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. কিবরিয়া চৌধুরী পাবেল, সহ কোষাধক্ষ্য আমিরুল হোসেন চকদার, সম্মানীত সদস্য এম এ হান্নান, সম্মানীত সদস্য কে এম বশীর উদ্দিন তুহিন ও সম্মানীত সদস্য এ্যাড. আলী আজ্জম চৌধুরী।

উল্লেখ্য ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ও ২০২৫ সালের ১৮ জানুয়ারি দুইবার জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও দলীয় গ্রুপিংয়ে একটি পক্ষের আপত্তির কারণে তা স্থগিত করা হয়। ওই দুবার সম্মেলনের তারিখ ঘোষণার পর জেলা বিএনপির বড় একটি অংশ সম্মেলনের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয় এবং সম্মেলন প্রতিহতের ঘোষণা দেয়। এই অবস্থায় ১ ফেব্রুয়ারি সম্মেলনে কাউন্সিল ছাড়া শুধু সমাবেশ অর্থাৎ প্রথম অধিবেশন হয়। সেটিও জেলা সদরে ঘোষিত স্থান পরিবর্তন করে আশুগঞ্জ উপজেলা সদরে করা হয়। সেখানে কমিটি গঠনের দায়িত্ব নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে অনেক জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে শ্রমিক ঐক্যের মহামিলন, বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালন

নাসির নগরের শ্যামল ও  সিরাজ সহ ০৯ জন

Update Time : 08:36:01 pm, Saturday, 10 May 2025