Dhaka 11:24 pm, Thursday, 25 June 2026

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এড.আনিছুল চৌধুরীর ইন্তেকাল

জেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি ও নীলফামারীর প্রিয় মুখ এবং প্রবীন অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী (৯০) শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন।
তিনি রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট (শুক্রবার) ভোরে মারা যান (ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ্য ছিলেন। প্রবীন এই নেতা নীলফামারীর প্রিয় মুখ ছিলেন। মানবিক ও নিরহংকার স্বভাবের কারণে সব শ্রেণি পেশার মানুষের কাছে তিনি প্রিয়প্রাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি নীলফামারী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি ষাটের দশকে নীলফামারী কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, কিশোগঞ্জ উপজলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নীলফামারী জেলা আইনজীবী সমিতির গর্বিত সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে জেলা বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক মীর সেলিম, সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কালু, নীলফামারী আইনজীবি সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, সাধারন সম্পাদক আল মাসুদ চৌধুরী,কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম শোক প্রকাশ করেছেন। এছাড়া পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তাঁর প্রথম নামাজে জানাজা বাদ জুম্মা নীলফামারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁর গ্রামের বাড়ী কিশোরগঞ্জ উপজেলার নিতাই পঞ্চায়েতপাড়ায় বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরীকে দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মহাদেবপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, অনিয়মে জরিমান

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এড.আনিছুল চৌধুরীর ইন্তেকাল

Update Time : 09:04:51 pm, Friday, 15 August 2025