
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয় এর সম্মানীয় উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক নির্দেশনায় পরিদর্শক জনাব লোকাশীস চাকমা এর নেতৃত্বে একটি টিম বিকাল প্রায় ০৩:০০ ঘটিকায় চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন চৌধুরী বিল এলাকায় অভিযানে আসামী মো: মনির হোসেন (২২) কে ১১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে মামলা দায়ের করা হয়।
আসামী- (০১) মো: মনির হোসেন (২২)(গ্রেফতার), পিতা: মো: ফুল মিয়া, মাতা: রাবেয়া বেগম, সাং: ধর্মনগর, কর্মমঠ বাজার, ওয়ার্ড নং-০৫, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ, মাহমুদ আলীর বাড়ি, মুরগী ফার্মের পাশে, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
বর্তমান ঠিকানাঃ চৌধুরীর বিল, চৌধুরীর বস্তি, ওয়ার্ড নং-০৮, থানা: পাঁচলাইশ, জেলা: চট্টগ্রাম।
বাবলু বড়ুয়া নিজস্ব প্রতিবেদক 






















