
পাকুন্দিয়া ঘাগড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
হাকীম মোঃ রফিকুল ইসলাম,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে জেলার পাকুন্দিয়া উপজেলায় চন্ডিপাশা ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
গত শনিবার (০৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্ডিপাশা ইউনিয়নে ৫নংও ৬নং ওয়ার্ড শাখার আয়োজনে ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আজিজ সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন ও ৫ ওয়ার্ড সভাপতি কায়সার আহমেদ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মাওলানা আজিজুল হক , বিশেষ অতিথি হিসাবে কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ নাজমুল ইসলাম,
(কিশোরগঞ্জ-২কটিয়াদী পাকুন্দিয়া ) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল জব্বার, চন্ডিপাশা ইউনিয়নে জামায়াতের সভাপতি নুরুল্লাহ আনসারী, সহ-সভাপতি লুৎফুর রহমান , সেক্রেটারি মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন, চন্ডিপাশা ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তরা মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মুক্তাকী হওয়ার প্রচেষ্টা ও মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য ও শিক্ষাসহ যাকাত ও ফিতরা আদায়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে ইফতার অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Reporter Name 


















