Dhaka 9:20 am, Friday, 5 June 2026

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ পত্র গ্রহণ, রাষ্ট্রীপতির প্রঙ্গাপন জারী

নিজস্ব প্রতিবেদক-জীবন দেওয়ান উজ্জ্বল:-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন সোমবার (১ জুন) জারি করা হয়েছে। পদত্যাগপত্র গ্রহণের ফলে তার মন্ত্রিত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ হয়েছে বলে জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার দুপুরে দীপেন দেওয়ানের পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। প্রধানমন্ত্রী বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি তার দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। তিনি জানান, মন্ত্রিত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন, যার ফলে মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা তার জন্য ক্রমশ কঠিন হয়ে উঠেছে।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়াই সমীচীন বলে তিনি মনে করছেন। সেই বিবেচনায় তিনি তার পদত্যাগপত্র গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

দীপেন দেওয়ান পেশাগত জীবনে একজন আইনজীবী হিসেবে সুপরিচিত। তিনি বিচার বিভাগে সিনিয়র যুগ্ম জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে চাকরি থেকে অব্যাহতি নিয়ে ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। রাজনৈতিক জীবনে তিনি রাঙামাটি জেলা বিএনপির আহ্বায়ক এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

এক-এগারোর রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি জেলা বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে অন্য প্রার্থী মনোনয়ন পাওয়ায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং দলের সিদ্ধান্তকে সম্মান জানান।

পরবর্তীতে ২০২৫ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। নির্বাচিত হওয়ার পর তাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়।

তার আকস্মিক পদত্যাগে পার্বত্য অঞ্চলের রাজনীতি ও প্রশাসনিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও সরকারিভাবে পদত্যাগের একমাত্র কারণ হিসেবে শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে, তবে তার বিদায়ের পর মন্ত্রণালয়ের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা-কল্পনা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ পত্র গ্রহণ, রাষ্ট্রীপতির প্রঙ্গাপন জারী

Update Time : 11:34:52 pm, Monday, 1 June 2026