Dhaka 5:40 am, Tuesday, 21 April 2026

পূবাইলে রাস্তা নিয়ে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইলের ৪০ নং ওয়ার্ডে ২৯ জানুয়ারি বুধবার সকালে চামুড্ডা বিডিপি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাস্তা নিয়ে ভূয়া ও অসত্য উদ্দেশ্য প্রণোদিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন গাজীপুর মহানগরের চামুড্ডা, পাড়ান ও নৈবাড়ী এলাকার সর্বস্তরের জনগণ।

সংবাদ সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটির ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এড: নজরুল ইসলাম খান বিকি। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন দীর্ঘদিনের অবহেলিত পারান নৈবাড়ি ও চামুড্ডার সংযোগ রাস্তাটি ছাত্র জনতা ও সাধারণ মানুষের কাছে দীর্ঘ প্রতীক্ষিত একটি রাস্তা।রাস্তাটি ২০ ফিট কারপেটিং হলে এলাকার সাধারণ মানুষের চলাচলে দুঃখ দুর্দশা অনেকটা লাঘব হবে।রাস্তার দুই পাশের লোকেরা স্বেচ্ছায় স্ব-উদ্যোগে রাস্তার জন্য জমি ছেড়ে দিয়েছেন এখানে কারো ঘর বাউন্ডারি স্থাপনা জোরপূর্বক ভাঙ্গা হয়নি এ বিষয়ে যারা গতকাল প্রকাশিত মিথ্যা নিউজটি করেছেন সেই নিউজের আমি তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।যাদের বরাত দিয়ে নিউজটি ছাপিয়েছেন রঞ্জন পালমা অজয় পালমা মালঞ্চ পালমা যতীন পালমা মিন্টু শিকদার বেঞ্জামিন পালমা তারাও সংবাদ সম্মেলনে এই নিউজের তীব্র বিরোধিতা ও নিন্দা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলে আরো যারা উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সহ সভাপতি নূর মোহাম্মদ নুরালি,থানা জাতীয় পার্টির আহবায়ক হারুন অর রশিদ,বিএনপি নেতা কামাল হোসেন,পূবাইল থানা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদসহ এলাকার সর্বস্তরের জনগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

পূবাইলে রাস্তা নিয়ে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : 06:30:00 pm, Wednesday, 29 January 2025