Dhaka 12:01 am, Tuesday, 21 April 2026

এমসি না পেয়ে আরএমও’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, গাইবান্ধায় অভিযোগ

মোঃ রাসেল মিয়া গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার এক নারী অন্যত্র চিকিৎসাধীন অবস্থায় হাতের আঙুল কেটে ফেলার পর মেডিকেল সার্টিফিকেট (এমসি) নিতে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও)ডা.মোঃ আসিফ উর রহমানের কাছে গেলে তিনি তা প্রদান করতে অপারগতা প্রকাশ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা জানান,নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় এমসি দেওয়া সম্ভব হয়নি,কিন্তু বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে ডা.আসিফ উর রহমান জানান,তিনি সরকারি নিয়ম মেনেই দায়িত্ব পালন করছেন এবং একটি চক্র ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে ও প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করছে।
সচেতন মহলের মতে, যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বিতর্কিত ওই প্রতিবেদক সম্পর্কেও বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে বলে জানা গেছে।
এ ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

এমসি না পেয়ে আরএমও’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, গাইবান্ধায় অভিযোগ

Update Time : 02:38:48 pm, Monday, 6 April 2026