Dhaka 11:44 pm, Wednesday, 17 June 2026

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 09:32:41 pm, Wednesday, 17 June 2026
  • 24 Time View

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর (‎ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, স্টাফ রিপোর্টার সালেহ কায়সার এবং বগুড়া জেলা প্রতিনিধি শামস মাহমুদ তুষারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা এ মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন।

‎বক্তারা আরও বলেন, গণমাধ্যমের দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং অনিয়ম-দুর্নীতির তথ্য জনগণের সামনে তুলে ধরা। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন অগ্রযাত্রা প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়াসিন মাহমুদ, সাংবাদিক সোহাগ মোল্লা, হারুন আল রশীদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নাসিরনগর উপজেলা প্রতিনিধি খ,ম,জায়েদ হোসেন, সজিব হাসান, সিরাজ, কিবরিয়া, নুরুল হুদা, ইসমাইল, আরিফসহ স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

‎বক্তারা অবিলম্বে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুলিশ কর্মকর্তার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী, কৃতজ্ঞতা প্রকাশ ওসি জাহিদের

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

Update Time : 09:32:41 pm, Wednesday, 17 June 2026