Dhaka 2:53 am, Friday, 26 June 2026

বাঁচতে চায় লাখাইয়ের মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হেলেনা, বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি

স্বপ্ন হলো নিজের পূর্ণ কিংবা অপূর্ণ স্বপ্নকে ঘিরে আবেগময় বাক্য, আশার সুর, মোটিভেশনাল বার্তা কিংবা অনুপ্রেরণামূলক আশা। আমাদের সবার জীবনেই থাকে নানান স্বপ্ন। কারো স্বপ্ন সহজেই পূরণ হয়, আবার অনেকের স্বপ্ন অপূর্ণ থেকে যায়,তেমনি এক স্বপ্ন দেখা হতভাগী লাখাইয়ের পুর্ব সিংহগ্রামের হেলেনা আক্তার, জন্ম থেকে হতভাগা, জন্মের পরপরই হারিয়েছেন বাবা-মাকে। এতিম এই ১৭ বছরের মেয়েটি তার মামা-মামির আদর-যত্নে বড় হয়েছেন, কিন্তু জীবন যখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে, তখনই সে আক্রান্ত হয়েছে এক মরণব্যাধি ক্যান্সারে। লাখাই উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রামের কালাই মিয়া ও লাইলী বেগমের মেয়ে। এই মেয়েটিকে বাঁচাতে এখন প্রয়োজন প্রচুর টাকা, যা তার পরিবারের পক্ষে যোগানো সম্ভব নয়।
হেলেনার বাবা-মায়ের কোনো ভিটেমাটি ছিল না। মামা-মামি ও খালাদের বাড়িতেই তার আশ্রয়। জীবনের এই কঠিন বাস্তবতা নিয়ে সে যখন বেঁচে থাকার স্বপ্ন দেখছিল, তখন তার শরীরে বাসা বাঁধলো দুরারোগ্য ক্যান্সার। তার চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তার পরিবার।

এই কঠিন পরিস্থিতিতে হেলেনাকে বাঁচাতে এগিয়ে এসেছেন এলাকার কিছু যুবক। তারা স্থানীয় বুল্লা বাজারসহ বিভিন্ন বাজারে তার চিকিৎসার জন্য চাঁদা সংগ্রহ করছেন। হেলেনা এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে আছে, কারণ তাদের সহযোগিতা পেলেই সে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
সরজমিনে হেলেনার বাড়িতে গিয়ে দেখা যায়, হেলেনার মুখে একটাই বাক্য “””আমি বাঁচতে চাই আমার মা নাই বাবা ও নাই, আপনারা আমাকে সাহায্য করুন, আমি বাঁচতে চাই।
জীবনের অনেক স্বপ্ন আর আশা নিয়ে যে মেয়েটি বেঁচে থাকার লড়াই করছে, আর্থিক সংকটের কারণে তার জীবন যেন থেমে না যায়। আসুন, আমরা সবাই মিলে এই অসহায় মেয়েটির পাশে দাঁড়াই এবং তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাই। সাহায্যের জন্য যোগাযোগ করুন: 01911855966

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মহাদেবপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, অনিয়মে জরিমান

বাঁচতে চায় লাখাইয়ের মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হেলেনা, বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি

Update Time : 11:48:55 pm, Tuesday, 19 August 2025