
রাজশাহীর বাগমারায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল ইসলাম বাবুর সাবেক প্রধান মন্ত্রী, গণতন্ত্রে মা খ্যাত বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচ’ টায় মোগাইপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা দুলাল উদ্দীন শাহ।
বক্তব্য রাখেন বিএনপি নেতা জহুরুল আলম, আনোয়ার হোসেন, বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান মুকুল, জামিলুর রহমান খোকন।
মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক ইস্রাইল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় মাস্টার শরিফুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদকঃ 


















