Dhaka 4:28 pm, Friday, 1 May 2026

বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

ক্রাইম রিপোর্টার চেতনায় মুক্তিযুদ্ধা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন মল্লিক (৪৭) কে গ্রেফতার করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।

শুক্রবার (৯ই মে) বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালে ২৬শে আগস্ট স্বেচ্ছাসেবক দলের একটি সমাবেশে হামলার ঘটনা ঘটে। ঐ হামলার ঘটনার সাথে জড়িত মদন মল্লিক সরাসরি জড়িত ছিলো। আওয়ামী লীগ সরকারের পতনের পর, চলতি বছরের ৯ই মার্চ বাঘাইছড়ি থানায় ওই ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ০১/০৯-০৩-২৫)।

মামলাটি দায়ের করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হাবিব আল হাছান, পিতা: হাসান আলী। মামলায় মদন মল্লিককে অজ্ঞাতনামা আসামি হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।

উক্ত মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মোট ১২টি ধারা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে— ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৪৩৫/১০৯/১১৪/৩৪/৫০৬(২)। এই ধারাগুলোর মধ্যে রয়েছে অবৈধ জামায়েত, আঘাত, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, ক্ষতিসাধন এবং জীবননাশের হুমকিসহ একাধিক অভিযোগ।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির জানান,”মদন মল্লিক বাঘাইছড়ি থানার ৩৭নং খেদারমারা ইউনিয়নের র্নিমল মল্লিকের ছেলে। তিনি একজন রাজনৈতিক নেতা হলেও তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। বিগত সরকারের আমলে তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানির ঘটনাও তার বিরুদ্ধে রয়েছে।

তিনি আরও বলেন, “গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তে আরও ব্যক্তির সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে।” গ্রেফতারকৃত আসামিকে আজ (৯ই মে) সকালে রাঙ্গামাটি জেলা আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনে আরও অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে এবং বাঘাইছড়িতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁ জেলার সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত

বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

Update Time : 08:57:54 pm, Friday, 9 May 2025