
(বান্দরবান জেলা প্রতিনিধি- মোঃ নুরুল আলম)
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটিকে জেলা বিএনপি সদস্য সচিব জনাব জাভেদ রেজা ও যুগ্ন আহবায়ক জনাব আবিদুর রহমান শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে নুরুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক পদে আলমগীর নির্বাচিত হওয়ায়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মাইক্রোবাস শ্রমিক ভাইয়েরা তাঁদের যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন। আমরা আশা করি, নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক আলমগীরের গতিশীল নেতৃত্বে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আরও শক্তিশালী হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ সুনিশ্চিত হবে।”
অভিনন্দন বার্তায় তাঁরা নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সাথে শ্রমিকদের যেকোনো যৌক্তিক আন্দোলন ও কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 


















