Dhaka 8:43 am, Tuesday, 4 August 2026

**বায়েজিদ বোস্তামী থানায় ছিনতাইকারী চক্রের ২ জন আসামী গ্রেফতার ও অস্ত্রসহ মোবাইল উদ্ধার**

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ২ জন সদস্য গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের অভিযানটি গত ৮ মার্চ ২০২৫ রাত ১১টায় বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ মোড় এলাকায় পরিচালিত হয়।

অফিসার ইনচার্জ বায়েজিদ বোস্তামী থানা জনাব মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) সুমন বড়ুয়া ও শাপলা সঙ্গীয় ফোর্সের সদস্যরা সিয়েরা-৩৪ (নৈশ) ডিউটি পালনকালে আকস্মিকভাবে একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি সিএনজি চালিত যানবাহন সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তা থামানোর সংকেত দেয়। সিএনজি থামার সাথে সাথেই ওই গাড়ি থেকে ৫ জন লোক পালানোর চেষ্টা করে। পুলিশ ২ জনকে আটক করতে সক্ষম হলেও বাকি ৩ জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১টি বিদেশি সচল পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন এবং ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-ঠিকানা এবং পলাতক আসামীদের তথ্য প্রকাশ করে। এছাড়া তারা পরস্পর জ্ঞাতসারে অস্ত্র হেফাজত রাখা ও ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা নং ১৭, তারিখ ০৯/০৩/২০২৫ ইং, ধারা- The Arms Act 1878 এর 19A এ মামলা রুজু করা হয়েছে।

**গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানা:**
১। মোঃ জালাল হোসাইন আশফাক (২০)
পিতা: মোঃ আমির হোসাইন
মাতা: জেসমিনুর রহমান
ঠিকানা: পশ্চিম শহীদ নগর, হাজী হামিদ আলীর বাড়ী, থানা: বায়েজিদ বোস্তামী, জেলা: চট্টগ্রাম।

২। মোঃ নাঈমুল হক নাহিয়ান (১৯)
পিতা: মোঃ শফিউল আলম
মাতা: মোসাঃ শাহিদা আক্তার
ঠিকানা: ধর্মপুর, সমিতির হাট, আবিদের বাড়ী, থানা: ফটিকছড়ি, জেলা: চট্টগ্রাম। বর্তমান ঠিকানা: হামজারবাগ, সাজ্জাদের বাসা, থানা: পাঁচলাইশ, জেলা: চট্টগ্রাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীরা এলাকায় ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের জন্য তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

**বায়েজিদ বোস্তামী থানায় ছিনতাইকারী চক্রের ২ জন আসামী গ্রেফতার ও অস্ত্রসহ মোবাইল উদ্ধার**

Update Time : 04:25:44 am, Monday, 10 March 2025