Dhaka 4:20 pm, Sunday, 2 August 2026

বিশ্ব রক্তদান দিবসে রাজৈরে মানবিকতার বার্তা ছড়াল নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ

মোঃ আলী শেখ,স্টাফ রিপোর্টার

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ১১টায় রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন সংগঠনের সদস্য ও তরুণ রক্তদাতারা।

র‍্যালি শেষে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সামাজিক, চিকিৎসা ও গণমাধ্যম ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে ছিলেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ, নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর শেখ, আরিফুজ্জামান বেগ টিপু, মশিউর রহমান, ইউ এস মডেল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেল, সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, তালুকদার ডিজিটাল প্লাজা শপিং মলের পরিচালক ও নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উপদেষ্টা নূর হোসেন ঢালী, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, আরাফ বাংলাদেশের পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত, রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস, হীরা চৌধুরীসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, একসময় রক্তের অভাবে বহু মানুষ মৃত্যুবরণ করতেন। কিন্তু বর্তমানে তরুণ রক্তদাতাদের মানবিক ও সাহসী উদ্যোগের ফলে অনেক জীবন রক্ষা পাচ্ছে। তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ এবং এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের আরও উৎসাহিত ও সহযোগিতা করতে হবে। অন্যথায় ভবিষ্যতে তাদের আগ্রহ কমে যেতে পারে।

অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে তরুণ রক্তদাতাদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। এ সময় রক্তদাতাদের মানবিক অবদানের স্বীকৃতি জানিয়ে আয়োজকরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বার্তা প্রেরক মোঃ আলী শেখ রাজৈর উপজেলা, মাদারিপুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ছুটির দিনেও উন্নয়নের কাজে ব্যস্ত মোহনপুর ইউএনও ফাহিমা বিনতে আক্তার

বিশ্ব রক্তদান দিবসে রাজৈরে মানবিকতার বার্তা ছড়াল নবজীবন ব্লাড কালেকশন গ্রুপ

Update Time : 11:43:57 am, Monday, 15 June 2026