Dhaka 2:47 am, Friday, 26 June 2026

বোয়ালখালীতে পল্লী চিকিৎসকের মুচলেখা ও জরিমানা আদায়

বোয়ালখালীতে কানুনগোপাড়া এলাকায় ফার্মেসি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে
 ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান করায় পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীর কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ গণমাধ্যমকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা জিএস স্টোর এর স্বত্ত্বাধিকারী রাজীব চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫ হাজার, মাস্টার মেডিকোর স্বত্ত্বাধিকারী রয়েল চৌধুরীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান করায় পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীর কাছ থেকে পরবর্তীতে চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত থাকবেন মর্মে মুচলেকা গ্রহণ করে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মহাদেবপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, অনিয়মে জরিমান

বোয়ালখালীতে পল্লী চিকিৎসকের মুচলেখা ও জরিমানা আদায়

Update Time : 11:47:03 pm, Tuesday, 19 August 2025