Dhaka 10:18 am, Tuesday, 21 April 2026

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কো- অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 08:02:37 pm, Thursday, 16 April 2026
  • 25 Time View

বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হাম ও রুবেলা (এমআর) সংক্রমণ প্রতিরোধে আসন্ন টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত এ ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে চলমান থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, প্রানি সম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, বোয়ালখালী থানার (ওসি) মাহফুজ রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরী প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে। পাশাপাশি পূর্বে ৯ মাস ও ১৫ মাস বয়সে এমআর টিকা গ্রহণকারী শিশুরাও এ ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা গ্রহণ করবে।

অভিভাবকদের সুবিধার্থে টিকা গ্রহণের পূর্বে অনলাইন প্ল্যাটফর্ম vaxepi-তে নিবন্ধন করে টিকাকার্ড ডাউনলোড করে সঙ্গে আনার জন্য অনুরোধ জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন- সময়মতো টিকাদান নিশ্চিত করতে পারলে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। এ লক্ষ্যে নির্ধারিত তারিখ অনুযায়ী নিকটবর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা প্রদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দেশজুড়ে শুরু হওয়া এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করেছেন জননেতা মাইনুল আলম খান কনক

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কো- অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

Update Time : 08:02:37 pm, Thursday, 16 April 2026