Dhaka 8:26 pm, Tuesday, 21 April 2026

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদল নেতার ২ মিনিট ৭ সেকেন্ডের আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকা জুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড়

  • Reporter Name
  • Update Time : 08:21:16 pm, Sunday, 12 April 2026
  • 5 Time View

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বড়বাকাইল গ্রামের ইউনিয়ন কৃষক দলের আহবায়ক হোসেন মিয়ার দুই নারীর সঙ্গে ২ মিনিট ৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা ও তীব্র নিন্দার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে হোসেন মিয়াকে দুই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্পষ্টভাবে দেখা যায়, যা স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, হোসেন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার, মামলা-হামলা, চাঁদাবাজি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তিনি পূর্বেও এলাকায় সমালোচিত ছিলেন।
এর আগে ব্যবসায়িক বিরোধ, ব্যক্তিগত হয়রানি এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ নিয়েও তিনি এলাকায় আলোচনায় ছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এসব অভিযোগ নতুন করে সামনে এসেছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হোসেন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ক্যাশলেস নীলফামারী: ডিজিটাল ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো পূবালী ব্যাংক পিএলসি

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদল নেতার ২ মিনিট ৭ সেকেন্ডের আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকা জুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড়

Update Time : 08:21:16 pm, Sunday, 12 April 2026