Dhaka 12:28 am, Thursday, 6 August 2026

ভোক্তা অধিকার সচেতনতায় ক্যাব চরভদ্রাসন শাখার পরিচিতি ও মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : 08:12:19 pm, Thursday, 18 June 2026
  • 20 Time View

মোঃ আলমগীর মোল্লা: চরভদ্রাসন (ফরিদপুর) ১৭ জুন ২০২৬ ক্রেতা আন্দোলন গড়ে তুলুন প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্যাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি লিয়াকত আলী লাভলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মেদ আল ইভান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অংমাচিং মারমা, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খাঁন এবং সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এস.এম. মনিরুজ্জামান মনির, ট্রেজার রবিউল হাসান রাজিব, পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ মোস্তফা কবির, তৌহিদুল ইসলাম তুহিন, শাহাদাত হোসেন, শেখ সুলাইমান, আমির হোসেন, এম.এম. সাইফুর রহমান উজ্জ্বলসহ ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যবৃন্দ।

সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, ক্যাব মাঠপর্যায়ে দোকানে দোকানে লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচারণা, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ট্রেড লাইসেন্স নিশ্চিতকরণ, বাজারে পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্যে ভেজাল প্রতিরোধ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং বাজারের যানজট নিরসনে কাজ করবে।

এ সময় ক্যাব নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। জবাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন ও ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ক্যাবের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

ভোক্তা অধিকার সচেতনতায় ক্যাব চরভদ্রাসন শাখার পরিচিতি ও মতবিনিময় সভা

Update Time : 08:12:19 pm, Thursday, 18 June 2026