Dhaka 7:27 am, Tuesday, 21 April 2026

মধ্যরাতে মাটি খেকোদের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ১টি স্কেভেটর জব্দ

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামঃ সাতকানিয়ায় বিভিন্ন এলাকায় কৃষি জমির টপসয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমেনেই মাটি খেকোদের অবৈধ মাটি কাটা। এনএসআই এর তথ্যের ভিত্তিতে কেওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় গভীর রাতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মিল্টন বিশ্বাস। এসময় মোবাইল কোর্টের উপস্থিতি টেরপেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটায় ব্যবহৃত ১টি স্কেভেটর জব্দ করা হয়েছে।
বুধবার(৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সাতকানিয়ায় এনএসআই এর দায়িত্বরত কর্মকর্তার তথ্যের ভিত্তিতে, এনএসআই কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান চালান। অভিযানে সহায়তা করেন, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। যদি কেউ কৃষি জমির মাটি কাটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

গোয়েন্দা নজরদারি মাধ্যমে এমন অভিযানকে স্বাগত জানিয়ে এলাকার সচেতন মানুষ বলেন, অভিযান পরিচালনায় উপজেলা প্রশাসনের যথেষ্ট সুনাম আছে, আমরা আশা করি এমন অভিযান পরিচালনার মাধ্যমে সকল অবৈধকার্যক্রম বন্ধ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

মধ্যরাতে মাটি খেকোদের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ১টি স্কেভেটর জব্দ

Update Time : 07:11:02 pm, Wednesday, 5 February 2025