Dhaka 2:12 pm, Thursday, 23 April 2026

মধ্যরাতে মৌলভীবাজার বসতবাড়ি থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজার জেলা প্রতিনিধি সুজন দেবনাথ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান-এ একটি বিশালা আকৃতির অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় ১২টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে সাপটিকে বনের গভীরে ছেড়ে দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১৪ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করা হয় স্থানীয় একটি বাড়ি থেকে। লাউয়াছড়া বনের পাশের হীড বাংলাদেশ সংলগ্ন মিজান মিয়ার বাড়িতে সাপটি ঢুকে পড়ে। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের রেসকিউ টিম যৌথভাবে অভিযান চালিয়ে সাপটিকে উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মিজান মিয়া জানান, সাপটি তার বাড়িতে ঢুকে মুরগি খাওয়ার চেষ্টা করছিল। তিনি সেটিকে না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে রেসকিউ টিম এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা বলেন, ‘উদ্ধারকৃত অজগরটি সুস্থ থাকায় বন বিভাগের উপস্থিতিতে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন বনে অবমুক্ত করা হয়েছে।’

এ সময় ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের চঞ্চল গোয়ালা, সামদেও পাশী ও মুক্তাদির রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বন বিভাগের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বলেন, ‘সাপটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেনাপোলে অমানুষিক নির্যাতনের পর হত্যা,মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

মধ্যরাতে মৌলভীবাজার বসতবাড়ি থেকে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার

Update Time : 01:41:02 pm, Wednesday, 1 April 2026