Dhaka 6:35 pm, Monday, 20 April 2026

মরণব্যাধি(AVN)-এ থমকে গেছে স্বপ্ন—সুরাইয়া আফসানা রুমার পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক-এম এইচ আর হাবিব ভান্ডারী:-
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের মেধাবী ও সম্ভাবনাময় তরুণী সুরাইয়া আফসানা রুমা (২৯) আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা এই শিক্ষিত তরুণীর স্বপ্ন ছিল নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে পরিবার ও সমাজের জন্য কিছু করার। কিন্তু হঠাৎ করেই Avascular Necrosis (AVN) নামক জটিল রোগে আক্রান্ত হয়ে তার সেই স্বপ্ন আজ থমকে গেছে।
চিকিৎসকদের মতে, এই রোগে তার দুইটি হিপ জয়েন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিনি স্বাভাবিকভাবে হাঁটা-চলা করতে পারছেন না এবং প্রতিনিয়ত তীব্র ব্যথা সহ্য করতে হচ্ছে। দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোও তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। ধীরে ধীরে তিনি চলাফেরার সক্ষমতা হারিয়ে ফেলছেন, যা তার জীবনে গভীর হতাশা নেমে এনেছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, রুমার সুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসা ও ব্যয়বহুল হিপ জয়েন্ট প্রতিস্থাপন (হিপ রিপ্লেসমেন্ট) অপারেশন অত্যন্ত জরুরি। কিন্তু এই চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা তার পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে অর্থের অভাবে চিকিৎসা অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে, আর প্রতিটি দিন তার জন্য হয়ে উঠছে আরও কঠিন।
এমন দুঃসময়ে আশার আলো হয়ে এগিয়ে এসেছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার Barrister Kayser Kamal। “মানবতার ফেরিওয়ালা” হিসেবে পরিচিত এই জননেতা সুরাইয়া আফসানা রুমার চিকিৎসার সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। তার এই মানবিক উদ্যোগে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন রুমা ও তার পরিবার।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, রুমা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও নম্র স্বভাবের একজন শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে নিজের জীবন গড়ে তোলার প্রবল ইচ্ছা ছিল তার। কিন্তু হঠাৎ করে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার সেই স্বপ্ন যেন মাঝপথেই থেমে গেছে।
এলাকাবাসী ও সচেতন মহল ডেপুটি স্পিকারের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষজন এগিয়ে এলে রুমার চিকিৎসা দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে এবং তিনি আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন।
বর্তমানে সুরাইয়া আফসানা রুমার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হচ্ছে। পাশাপাশি তার চিকিৎসার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্যাংক এশিয়া:এজেন্ট বিজনেস মিট ২০২৬-এর সফল আয়োজন

মরণব্যাধি(AVN)-এ থমকে গেছে স্বপ্ন—সুরাইয়া আফসানা রুমার পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল

Update Time : 10:50:39 am, Monday, 20 April 2026