Dhaka 9:24 am, Monday, 27 April 2026

মহেশপুরে করোতোয়া নদীর পাশে যুবকের মর্মান্তিক আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : 07:56:55 pm, Friday, 4 April 2025
  • 82 Time View

মহেশপুরে করোতোয়া নদীর পাশে যুবকের মর্মান্তিক আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান:

দত্তনগর হাই স্কুলের সাবেক ছাত্র তৌহিদ গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন, পাশে পাওয়া গেছে তার সকল সার্টিফিকেট

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মথুরা নগর ফার্ম সংলগ্ন করোতোয়া নদীর পাশে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম তৌহিদ, তিনি দত্তনগর হাই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৌহিদের মরদেহ শুক্রবার সকালে নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। তার পায়ের নিচে রাখা ছিল তার সকল শিক্ষাগত সনদ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তৌহিদের পরিবারের সদস্যরা জানায়, সে দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্ত ছিল। তবে কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মনে করছেন, শিক্ষাগত ও কর্মসংস্থান সংক্রান্ত হতাশা হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

মহেশপুরে করোতোয়া নদীর পাশে যুবকের মর্মান্তিক আত্মহত্যা

Update Time : 07:56:55 pm, Friday, 4 April 2025