Dhaka 7:15 pm, Tuesday, 28 April 2026

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আমারদেশ পাঠকমেলা কিশোরগঞ্জ উপজেলা শাখা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার বেলা তিন টায় প্রায় দেড় ঘন্টাব্যাপি স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমার দেশ পত্রিকার ছাপাখানা নষ্ট ও পত্রিকাটি বন্ধ করে কন্ঠরোধ করে রেখেছিল। যাতে আমার দেশ সত্য লিখতে না পারে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে একশোর অধিক মামলা দিয়েই ছাড়েননি, সন্ত্রাসী দিয়ে তাঁকে কোর্টে হত্যার চেষ্টাও করেছে। এরপরও আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক মাহমুদুর রহমান অন্যায়ের সাথে কোনদিন আপোষ করেননি। সেই আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। যাতে পত্রিকাটি সত্য লিখতে না পারে। সেটা এই নতুন বাংলাদেশে সম্ভব নয়। আমাদের দেশ’র সাথে গোটা বাংলাদেশের মানুষ রয়েছে। তাই অবিলম্বে মামলা প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্মের বিচারের দাবী করা হয় মানববন্ধন ও সমাবেশে।

মানববন্ধন ও সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ। আমার দেশ পাঠকমেলার মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন, শিক্ষক ও পাঠকমেলার সদস্য শিক্ষক শহিদুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহম্মেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ,দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মাফি মহিউদ্দিন প্রমুখ।

আমার দেশ পাঠকমেলা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেস ক্লাবসহ সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন, সুশীল সমাজ, শিক্ষক, ছাত্রসহ সর্বস্তরের জনগণ মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাইওয়েতে ছিনতাই হওয়া চাল কালিয়াকৈর থেকে উদ্ধার, আটক ২

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

Update Time : 05:54:41 pm, Thursday, 24 April 2025