
মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায় রোধে
মোবাইল কোর্ট
শাহ আলম জাহাঙ্গীর,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও BRTA, কুমিল্লা কর্তৃক আজ শুক্রবার৷ ( ৪ এপ্রিল) কোম্পানিগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ পার্কিং ও যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতে হাইওয়ের উপর স্থাপিত অবৈধ বাজার ও সিএন্ডজি, অটো-রিকশা সরিয়ে নেয়ার নির্দেশনা দেওয়া হয় পাশাপাশি অবৈধ গাড়ি পার্কিং অপসারণ করা হয়।
BRTA কর্তৃক নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘনের দায়ে ৮০ ধারায় ২ টি মামলায় মোট ১৫,০০০/- অর্থদন্ড দেওয়া হয়।
পাশাপাশি যাত্রীদের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের নিকট ফেরত প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানান।
Reporter Name 


















