
মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের কৃষি দপ্তরের আতনা প্রকল্পে উদ্যোগে গরু,মুরগি, হাঁস বিতরণ
সমরেশ রায় ও চম্পা দাস পশ্চিমবঙ্গ
আজ ৬ই মার্চ বৃহস্পতিবার, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকরের কৃষি দপ্তরের আতনা প্রকল্পের উদ্যোগে , এলাকার মানুষের স্বনির্ভরের লক্ষ্যে দেওয়া হল, মুরগির বাচ্চা থেকে শুরু করে উন্নত প্রজাতির হাঁস, পাখি, কালো প্রজাতির কড়কনাথ মুরগি এবং প্রাণীসম্পদের পক্ষ থেকে দেওয়া হল উন্নত প্রজাতির বকনা বাছুর।
মোট ৬২ জনকে তুলে দেওয়া হয় এই মুরগির বাচ্চা, হাঁস সহ গরু। এই দিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুরজিৎ রায়। পাঁশকুড়া ব্লকের কৃষি আধিকারিক ডক্টর প্রীতম জানা সহ বিশিষ্টজনেরা।
এলাকার মানুষদের উৎসাহিত করলেন এবং যাতে তাহারা কিছু করে উপার্জনের পথ করতে পারেন তাহার প্রচেষ্টা চালালেন। এবং যাহাতে তাহারা স্বনির্ভর হয়ে এগিয়ে চলার পথ করতে পারে। এই প্রকল্পের মধ্য দিয়ে রুজি রোজগার করতে পারে।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ।
Reporter Name 

















