Dhaka 3:11 am, Monday, 27 April 2026

মোড়াকরি ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

  • Reporter Name
  • Update Time : 05:03:32 pm, Friday, 28 March 2025
  • 83 Time View

মোড়াকরি ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে মাদ্রাসার এতিম, শিক্ষার্থী ও আলেমদের নিয়ে ইফতারের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ফান্দাউকের পাশের “মোড়াকরি ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠন”। এই ইফতার মাহফিলে মাদ্রাসার শিক্ষক, এতিম ছাত্রসহ প্রায় পাঁচ শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) মোড়াকরি স্কুল এন্ড কলেজ মাঠে সংগঠনটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা জনাব আবু তাহের মাস্টার-এর সভাপতিত্বে ও এম. মুনতাসির মামুন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. এ. আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আল-আমিন তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সজল চৌধুরী, সদস্য জুনু মিয়া, তাউছ মিয়া, বিভিন্ন মাদ্রাসার অধ্যয়নরত হাফেজগণ এবং সমাজের সম্মানিত ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. এমদাদুল হক (রনি)। তিনি প্রবাসে থাকায় টেলিফোনের মাধ্যমে এতিম শিশুদের খোঁজখবর নেন এবং বলেন,”এই কোমলমতি এতিম শিশুদের পাশে দাঁড়াতে পেরে আমি সত্যিই আনন্দিত। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি জীবন রাখেন, তাহলে প্রতিবছরই এ ধরনের আয়োজন করব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মোজাহিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন মোড়াকরি ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সকল সদস্য।

এ সময় মোড়াকরি ইউনিয়নবাসীর পক্ষ থেকে মোখলেছুর রহমান নামে এক প্রবাসীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

মোড়াকরি ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

Update Time : 05:03:32 pm, Friday, 28 March 2025