
মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ গ্রেপ্তার ২
মানিক তালুকদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বির ফুসফুস কেটে গিয়েছিল।
রোববার ০২ মার্চ, রাত ৮:৩০ ঘটিকায় পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশনের পুকুরপাড়ে রাব্বিকে ডেকে নিয়ে যায় সুজন নামের এক দুর্বৃত্ত। ওখানে তারা কয়েকজন মিলে রাব্বিকে ছুরিকাঘাত করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাব্বি পৌরশহরের টেংগাপাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে। আনিছ মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। রাব্বি তার বাবার সাথে মাছের ব্যবসা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রাব্বি স্থানীয় পৌর রেলওয়ে কাঁচা বাজারে মাছ বিক্রি করছিল। রাত ৮:০৩ টার দিকে সুজন নামের এক দুর্বৃত্ত তাকে রেলস্টেশনের পুকুরপাড়ে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ছুরিকাঘাতের পর প্রাণ বাঁচাতে পুকুরে ঝাপিয়ে পড়ে রাব্বি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে প্মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে দ্রুত মমেক হাসাপাতালে প্রেরণ করেন। রাত ১১টার দিকে মমেক হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আমিনুল ইসলাম জানাান, তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন – নহওহাল গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে সুজন (২২) ও টেংগাপাড়া ২নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্তমান সভাপতি সবুজ মাস্টারের ছেলে মো. রাফি (২০)। গ্রেপ্তারকৃতদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
মানিক তালুকদার 


















