Dhaka 12:14 pm, Tuesday, 21 April 2026

মোহনগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 09:23:07 pm, Wednesday, 15 April 2026
  • 53 Time View

মানিক তালুকদার,মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি :

বুধবার (১৫ই এপ্রিল-২৬খ্রি.) সকাল ১০টা থেকে মোহনগঞ্জ উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ সারাদেশের ৬১টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। তিন পার্বত্য জেলায় আগামী ১৭ই এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনেক চড়াই উৎরাই পেড়িয়ে অবশেষে ২০২৫ শিক্ষা বর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ শিক্ষা বর্ষে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীগণ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আনন্দ মুখর পরিবেশে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

মোহনগঞ্জ উপজেলাধীন ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেন থেকে মোট ৬৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,হল সুপার মো. আব্দুল হালিম, প্রধান শিক্ষক, সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬৮৪ জন পরীক্ষার্থীর কথা উল্লেখ থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৪১৭ জন, অর্থাৎ ২৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুল ইসলাম হারুন হল পরিদর্শন করছেন। শিক্ষার্থীদের অনুপস্থিতির ব্যাপারে হল সুপার আব্দুল হালিম বলেন, “প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রত্যন্ত এলাকার পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করেনি।”
এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, “২০২৫ শিক্ষা বর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সময়মতো না হওয়ায় শিক্ষার্থীরা ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে। এখন এসব শিক্ষার্থীরা ৬ষ্ঠ শ্রেণির ক্লাস ও সিলেবাস নিয়ে ব্যস্ত। মূলতঃ এ কারনেই এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার তুলনামূলকভাবে কম।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী.

মোহনগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Update Time : 09:23:07 pm, Wednesday, 15 April 2026