Dhaka 10:49 am, Sunday, 26 April 2026

রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

মো:গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক প্রদানকৃত জি আর এর চাল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়। পবা উপজেলার মুরারীপুর অত্র সংস্থার প্রাঙ্গনে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটি ঢাকার মহাসচিব আইউব আলী হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি মিঠোন, সাধারণ সম্পাদক জরিনা খাতুন ও সাংগঠনিক সম্পাদক আনোয়ারা খাতুনসহ সংস্থার অন্যান্য সদস্যগণ
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুনিয়ার সকল মানুষ কোন না কোনভাবে প্রতিবন্ধী। এখানে যারা উপস্থিত আছেন তাঁরা হচ্ছেন দৃশ্যমান প্রতিবন্ধী। কিন্তু আমরা যারা আছি আমাদেরও প্রতিবন্ধীকতা রয়েছে। এজন্য নিজেদের কোনভাবেই হেয় মনে করা যাবেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, সবাই মানুষ। তিনি সকল মানুষের পাশে থাকতে চান। এজন্য যে কোন সমস্যা ও সহযোগিতার প্রয়োজন হলে তাঁর সাথে যোগাযোগ করার আহবান জানান তিনি। বক্তব্য শেষে প্রধান অতিথি উপস্থিত একশ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে দশ কেজি করে জি আর ও চাল বিতরণ করেন। সেইসাথে সবার জন্য চার কেজি খেজুর প্রদান করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীর শিবপুরে চলতি মৌসুমে বোরো ধানের নমুনা শস্য কর্তন উৎসবের উদ্বোধন 

রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

Update Time : 09:04:12 pm, Wednesday, 19 March 2025