Dhaka 5:27 pm, Monday, 29 June 2026

রাজশাহীর চন্দ্রিমা থানায় এক পরিবারের ওপর হামলার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী রবের মোড় এলাকায় এক পরিবারের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের প্রধান মো. ইউনুস।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, মো. ইউনুস (৪২), পিতা- মজহর মণ্ডল, সাং- আসাম কলোনী রবের মোড়, থানা- চন্দ্রিমা, রাজশাহী, অভিযোগে উল্লেখ করেন যে, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে গত ২৫ জুন রাতে তার মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

এরই জের ধরে গত ২৭ জুন ২০২৬, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে এসে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার স্ত্রী রিনা বেগম, মেয়ে পাপিয়া এবং শ্যালিকা সীমা আক্তারকে মারধর করে আহত করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাদের পরনের কাপড় টেনে শ্লীলতাহানির চেষ্টা করে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মোস্তাকিম (পিতা: সেটু), দুলু (পিতা: অজ্ঞাত), মনু (স্বামী: সেটু) এবং বৃষ্টি (পিতা: অজ্ঞাত)। তাদের সবার ঠিকানা আসাম কলোনী রবের মোড়, চন্দ্রিমা, রাজশাহী।

ভুক্তভোগী মো. ইউনুস ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিংড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা, জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহীর চন্দ্রিমা থানায় এক পরিবারের ওপর হামলার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

Update Time : 08:24:46 pm, Sunday, 28 June 2026