Dhaka 5:38 pm, Sunday, 28 June 2026

রাজশাহীর দুর্গাপুরে ভিজিডি চাল বিতরণে অনিয়ম, তদন্তে নেমেছেন-(ইউএনও)

রাজশাহী’র দুর্গাপুর উপজেলার ভিজিডি প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে বিতরণকৃত চালের নিম্নমানের হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করলে তা সত্য প্রমাণিত হয়।
পরে চাল বিতরণ কার্যক্রম তাত্ক্ষণিকভাবে স্থগিত করা হয় এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ সময় গুদাম থেকে-১৪০ বস্তা নিম্নমানের চাল সরিয়ে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়। এ সময় স্থানীয়রা চালের রং, গন্ধ ও গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করলে বিষয়টি ইউএনও’র নজরে আসে। তথ্য পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে নিজ চোখে চাল পরীক্ষা করেন এবং নিম্নমানের প্রমাণিত হলে চাল বিতরণ স্থগিত করেন। তিনি জানিয়েছেন,ভাল মানের চাল না আসা পর্যন্ত বিতরণ বন্ধ থাকবে।
এরপর সকাল ১১টার দিকে ইউএনও সাবরিনা শারমিন উপজেলা খাদ্য গুদামের পরিদর্শন করেন। এই সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ইউডিএফ এমএ মতিন। পরিদর্শনের সময় এফএস-০১ নম্বর গুদামে সর্বোচ্চ নিম্নমানের লাল চালের মজুদ পাওয়া যায়। খাদ্যগুদামে আরও কিছু নিম্নমানের চাল থাকার তথ্য পাওয়া গেছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গাপুর (এলএসডি) এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। তিনি মৌখিকভাবে জানিয়েছেন, বিষয়টি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।
উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম নিম্নমানের চাল সরানোর কথা অস্বীকার করেন। তবে তিনি স্বীকার করেন, নিম্নমানের চাল বিতরণের ঘটনা ঘটেছে এবং এর বিষয়ে তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন। তিনি আরও জানিয়েছেন,রাজশাহী জেলার অন্যান্য খাদ্যগুদামেও একই ধরনের পরিস্থিতি দেখা দিয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন,সরকারের এই প্রকল্প সাধারণ মানুষের জন্য। এখানে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের চাল বিতরণ বরদাস্ত করা হবে না। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সংবাদ প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে চক্রান্ত-হুমকি ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির

রাজশাহীর দুর্গাপুরে ভিজিডি চাল বিতরণে অনিয়ম, তদন্তে নেমেছেন-(ইউএনও)

Update Time : 07:26:31 pm, Saturday, 30 August 2025