
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলস্হ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল সমিতির উদ্যোগ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ’২৫ শুক্রবার টাঙ্গাইল শহরে ভিক্টোরিয়া ফুড জোন এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত থেকে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দক্ষিণ নাগরপুরের কৃতি সন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা রাজপথের লড়াকু সৈনিক, ছাত্রদলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সফল সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা জনাব মোঃ আতিকুর রহমান আতিক।
শুভেচ্ছা বক্তব্যে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক বলেন – আমি মেজর জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত পরিবার থেকে বেড়ে ওঠা একজন মানুষ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৯২-৯৩ সেশনে ভর্তি হয়ে শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি টাংগাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনে আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি।
আমি এবং আমার পরিবার দীর্ঘ কুড়ি বছর যাবত নাগরপুর তথা কেন্দ্রীয় বিএনপিকে বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে আসছি।
সেই দৃষ্টিকোণ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী এবং আপনাদের সকলের সমর্থন ও দোয়া কামনা করছি।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সভাপতি, ত্যাগী ও নির্যাতিত জননেতা হাসিনুজ্জামিল শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা হাসিনুজ্জামিল শাহীন বলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাবেক শিক্ষার্থীদের সংগঠন রাবিটাস কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাবেক ছাত্র ভাই ও বোনেরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ হতে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি টাঙ্গাইল জেলা শাখার পক্ষ হতে জানাই ধন্যবাদ, সালাম ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, আমি আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে করছি।
আপনারা জানেন বিগত ১৭ বছর আমাদের আন্তরিক ইচ্ছা এবং আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা শুধু এরকম কোন প্রোগ্রাম না আমরা সারা বাংলাদেশের অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেনি। এগুলো আপনারা সবই জানেন। বিগত সরকারের আমলে এরকম পরিবেশে আমাদের যাওয়া দূরহ ছিল। আজ আর বিস্তারিত বলছি না আগামী দিনে যদি কোন সময় সুযোগ হয় বিস্তারিত বলবো। টাঙ্গাইল জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন স্থান নয়। বিগত সরকারের সময় আমাদের ওপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। তাই আপনাদের সাথে আমরা একত্র হতে পারিনি।
এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। আমি শুধু বলব আজকে আপনাদের সংগঠনের উদ্যোগে খুব সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
পাশাপাশি আপনাদের সংগঠনে যদি কখনো কোন সহযোগিতার প্রয়োজন হয় আপনারা আমাদেরকে নির্দ্বিধায় বলবেন আমরা আমাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
Reporter Name 


















