Dhaka 12:12 am, Tuesday, 30 June 2026

লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 09:53:09 pm, Monday, 29 June 2026
  • 2 Time View

এম ইয়াকুব হাসান অন্তর,লাখাই প্রতিনিধিঃ লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বাচ্চু মিয়া হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান ( র‌্যাব ০৯)
সোমবার (২৯জুন) ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি- বাবুল মিয়া (৫০)। তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানার মুড়িয়াউক এলাকার মৃত জিতু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই থানাধীন মুড়িয়াউক এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টায় অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। এ সময় ভিকটিম তাদের বাড়িতে প্রবেশের কারণ জানতে চাইলে ১ নম্বর আসামি আলমগীর মিয়ার নির্দেশে অন্য আসামিরা বাচ্চু মিয়ার ওপর এলোপাতাড়িভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
অভিযোগ অনুযায়ী, হামলার সময় অভিযুক্তরা ভিকটিমের ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, স্বর্ণালংকার, প্রায় ৫০০ কেজি চাল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মামলা করলে ভিকটিমের পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা গুরুতর আহত বাচ্চু মিয়াকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন।
চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হলে ৪ জুন ২০২৬ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যান। তবে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৮ জুন ২০২৬ পুনরায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের মেয়ে বাদী হয়ে হবিগঞ্জ জেলার লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য সোমবার (২৯ জুন) আনুমানিক ভোর ৫টার দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন দক্ষিণ-পশ্চিম বানিয়াচং ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার লাখাই থানার মামলা নং- ২০, তারিখ-২৪/০৬/২৬ খ্রি. ধারা-১৪৩/১৪৮/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বাচ্চু মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ২নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে লাখাই থানার অঅফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, বাচ্চু মিয়া হত্যা মামলার অন্যতম আসামী বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে, গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে ২৯ শে জুন সোমবার প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পবায় র‍্যাব-৫ এর অভিযান: ১০৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার

Update Time : 09:53:09 pm, Monday, 29 June 2026