Dhaka 12:19 am, Friday, 7 August 2026

লাখাইয়ে পিকাপভ্যান ও সি এন জির মুখোমুখি সংঘর্ষ, আহত-০৬

  • Reporter Name
  • Update Time : 07:52:02 pm, Sunday, 21 June 2026
  • 2 Time View

এম ইয়াকুব হাসান অন্তর,লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জ -লাখাই আঞ্চলিক মহাসড়কের করাব নামক স্থানে পিকাপভ্যান এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিশু সহ আহত ০৬।
রবিবার(২১শে জুন) ১০টার দিকে হবিগঞ্জ থেকে লাখাই  অভিমুখী একটি পিকাপভ্যান ও বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার দ্বিমুখী  সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় করাব এলাকায় দ্রুতগামী গাড়িগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে সিএনজি ও পিকাপভ্যানটি ছিটকে সড়কের পাশে খালে পড়ে এবং সিএনজি টি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অন্তত দুই শিশুসহ ০৬ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একটি শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

লাখাইয়ে পিকাপভ্যান ও সি এন জির মুখোমুখি সংঘর্ষ, আহত-০৬

Update Time : 07:52:02 pm, Sunday, 21 June 2026