
মিসেস চামেলী আক্তার,নিজস্ব প্রতিবেদক:
বহুল আলোচিত গণমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকায় সম্পাদক মন্ডলীর অঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বিশিষ্ট সাংবাদিক কাজী মোস্তফা রুমি। তাঁকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা,পেশাগত দক্ষতা ও সাংগঠনিক প্রজ্ঞার ভিত্তিতে এ গুরুত্বপূর্ণ পদে তাঁকে মনোনীত করা হয়। গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখতে তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোস্তফা রুমি বলেন- সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকপ্রিয়তা আরও বাড়াতে সর্বাত্মক চেষ্টা করবো। পাশাপাশি সংবাদপত্রের মানোন্নয়ন, আধুনিকায়ন এবং গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেছেন।
মিসেস চামেলি আক্তার 




















