Dhaka 9:20 am, Friday, 5 June 2026

লোহাগড়ার ১ নং নলদী ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তুহিন মোল্লা 

নিজস্ব প্রতিনিধি : জে ডি উজ্জ্বল:-

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার ১নং নলদী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মোঃ তুহিন মোল্লা। একই সঙ্গে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় মোঃ তুহিন মোল্লা বলেন,

“ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। পবিত্র এই ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি। সমাজের ধনী-গরিব সকল মানুষের মাঝে ঈদের আনন্দ সমানভাবে ছড়িয়ে পড়ুক।”

তিনি আরও বলেন,

“জনগণের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়েই একটি সুন্দর, আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত নলদী ইউনিয়ন গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।”

জানা যায়, মোঃ তুহিন মোল্লা বর্তমানে নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জুলাই যোদ্ধা সংসদ নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যে ইউনিয়নবাসীর কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ তুহিন মোল্লা একটি রাজনৈতিক ও সমাজসেবামূলক পরিবার থেকে উঠে এসেছেন। তাদের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করায় এলাকাবাসীর মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছেন তিনি।

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে তাঁর এই শুভেচ্ছা বার্তা ও উন্নয়নের অঙ্গীকার ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লোহাগড়ার ১ নং নলদী ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তুহিন মোল্লা 

Update Time : 10:37:21 pm, Tuesday, 26 May 2026