Dhaka 11:23 pm, Thursday, 25 June 2026

শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন অভিভাবক ঐক্য ফোরামের

নিজস্ব প্রতিবেদক:-ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল

রাজধানীর অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিসিএস (শিক্ষা) ক্যাডারের একজন অধ্যাপককে প্রেষণে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। একই সঙ্গে মিরপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি শাখায় সহযোগী অধ্যাপকদের শাখা প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পদক্ষেপকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এ সিদ্ধান্তের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অভিভাবক ঐক্য ফোরাম দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উত্থাপন করে আসছে। এর অংশ হিসেবে বিগত অন্তর্বর্তী সরকারের সময় সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর স্কুল অ্যান্ড কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অথবা বিসিএস (শিক্ষা) ক্যাডারের জ্যেষ্ঠ অধ্যাপকদের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছিল।

তিনি বলেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিসিএস (শিক্ষা) ক্যাডারের অধ্যাপককে অধ্যক্ষ হিসেবে এবং মনিপুর স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখায় সহযোগী অধ্যাপকদের দায়িত্ব প্রদান করায় তাদের দীর্ঘদিনের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে বলে তারা মনে করেন।

বিবৃতিতে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি আরও দাবি জানান, রাজধানীর আরেকটি শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেও দ্রুত বিসিএস (শিক্ষা) ক্যাডারের একজন অভিজ্ঞ অধ্যাপককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হোক। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা স্থায়ী ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে।

মো. জিয়াউল কবির দুলু বলেন, দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য, দক্ষ ও পেশাদার প্রশাসনিক নেতৃত্ব নিশ্চিত করা সময়ের দাবি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না।

তিনি শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।

অভিভাবক ঐক্য ফোরাম দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখারও আহ্বান জানিয়েছে।

আইডিয়াল ও মনিপুরে নতুন প্রশাসনিক নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মহাদেবপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, অনিয়মে জরিমান

শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন অভিভাবক ঐক্য ফোরামের

Update Time : 09:55:32 pm, Thursday, 25 June 2026