Dhaka 3:39 pm, Saturday, 25 April 2026

শ্রীপুরে শিশুকে ধর্ষণের ভিডিও ধারণ

  • Reporter Name
  • Update Time : 09:19:33 pm, Sunday, 9 March 2025
  • 86 Time View

শ্রীপুরে শিশুকে ধর্ষণের ভিডিও ধারণ

মোঃ সুলতান মাহমুদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে আট বছরের কন্যাশিশুকে গভীর জঙ্গলের ভেতর নিয়ে ধর্ষণের সময় ভিডিও ধারণ করেছে এক ধর্ষক। ৮ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের গজারি বনের ভেতর এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ধর্ষক মো. আরমান মিয়া (২৭) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মো. শামসুল হকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মাঝেরটেক এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে কন্যাশিশুকে খোঁজাখুঁজি করছিলেন তার মা ও বাবা। বিষয়টি আমরা জানতে পেরে আশপাশে খোঁজ করতে থাকি। এক পর্যায়ে গভীর জঙ্গলের ভেতর শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই। এরপর বনের ভেতর প্রবেশ করে শিশুসহ ধর্ষককে পাওয়া যায়। শিশুর কাছে বিস্তারিত জেনে ধর্ষকের মোবাইল ফোন উদ্ধার করে আপত্তিকর ভিডিও দেখতে পাই। ভিডিওটি কয়েকটি ইমো নাম্বারে স্থানান্তর করা হয়েছে। এরপর ধর্ষককে গণধোলাই দিয়ে একটি গুদামে আটকে রেখে পুলিশ ও সাংবাদিকদের খবর দেয়া হয়। পুলিশ ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক শামীম আকতার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে। মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি ভিডিও উদ্ধার করা হয়েছে। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দারুসসালাম মাদানীয়া মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শ্রীপুরে শিশুকে ধর্ষণের ভিডিও ধারণ

Update Time : 09:19:33 pm, Sunday, 9 March 2025