Dhaka 12:57 pm, Monday, 27 April 2026

সরকারি ভিজিডি চালসহ১ জন গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির:-

ময়মনসিংহ বিভাগীয় জেলার গফরগাঁও উপজেলায় সরকারি ভিজিডি(VGD)চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নজরুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়,উপজেলার গফরগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উথুরি গ্রামে সোহেল মিয়ার বাড়ির একটি গোদাম থেকে আনুমানিক ৬০ বস্তা সরকারি ভিজিডি চাল উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে নজরুল নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়,জব্দকৃত চালের বিষয়ে তদন্ত চলছে এবং এ ঘটনায় গফরগাঁও থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে গফরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতি মাসে বরাদ্দকৃত ৩০ কেজি করে ভিজিডি চাল কার্ডধারী ভোক্তাদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। ভোক্তারা চাল গ্রহণ করে পরিষদ থেকে চলে যাওয়ার পর এর দায়-দায়িত্ব পরিষদের ওপর থাকে না। জব্দকৃত চালের উৎস সম্পর্কে তারা কিছু জানেন না বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মনোহরদী শিক্ষিকা খুরশিদা ইয়াকুবের ইন্তেকাল,শোকে ছায়া

সরকারি ভিজিডি চালসহ১ জন গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ

Update Time : 11:56:12 pm, Sunday, 26 April 2026