Dhaka 9:46 pm, Saturday, 27 June 2026

সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫

  • Reporter Name
  • Update Time : 07:58:45 pm, Saturday, 27 June 2026
  • 4 Time View

কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১২ এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক রোহিঙ্গা আসামি মোহাম্মদ আইয়ুব আলী (২৭)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।
র‍্যাব জানায়, এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং বিভিন্ন অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১২ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের এফসিএন নং-২০০২৮৪, ব্লক-জে/০২, রোহিঙ্গা ক্যাম্প-১২ (বালুখালী)-এর বাসিন্দা এবং মোহাম্মদ শামসুল আলমের ছেলে।
র‍্যাব আরও জানায়, ২০২৩ সালে উখিয়া থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(খ) উপধারায় তাকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
র‍্যাব-১৫ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লালপুরে বিএনপি কর্মীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, থানায় এজাহার​”

সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫

Update Time : 07:58:45 pm, Saturday, 27 June 2026