Dhaka 8:40 am, Wednesday, 22 April 2026

সাথলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়ওপরিবহনের দায়ে যুবককের অর্থদণ্ড

ওবায়দুর রহমান
জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলার সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে একটি ইজিবাইকযোগে ১৯৩ লিটার পেট্রোল বহন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত জুবায়ের হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে জব্দকৃত পেট্রোল স্থানীয় মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. দবির উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাথলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়ওপরিবহনের দায়ে যুবককের অর্থদণ্ড

Update Time : 04:45:19 pm, Wednesday, 8 April 2026