Dhaka 2:40 pm, Sunday, 26 April 2026

সাবেক স্ত্রীর ভাড়া সন্ত্রাসী দ্বারা মোহন নামের ১ যুবক গুরুতর আহত

মোস্তফা আল মাসুদ,বগুড়া জেলা ব্যুরো চিফ্

বগুড়ায় সাবেক স্ত্রীর ভাড়া করা লোকদের ছুরিকাঘাতে মোহন মিয়া (২৮) নামের যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেলে সদরের সাবগ্রামের আকাশতারা এলাকায় জুটমিলের পাশে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত মোহন বগুড়া শহরের নিশিন্দারা পাইকপাড়া এলাকার নয়া মিয়ার ছেলে।

মোহনের প্রতিবেশি জানান, আহত অবস্থায় মোহন তাকে জানায়, সাবেক স্ত্রী খুকি বেগম কৌশলে দুপুরের দিকে মোবাইল ফোনে মোহনকে ডেকে পাঠায়। সেখানে গেলে খুকি বেগমের সাথে থাকা কয়েক যুবক তাকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। একজন রিক্সা চালক মোহনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, মোহন পুলিশের তালিকাভুক্ত চোর। তার সাবেক স্ত্রী খুকি বেগম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ঘটনার পর থেকে খুকি বেগম পলাতক। প্রাথমিক ভাবে জানাগেছে তাদের বিবাহ বিচ্ছেদের জের ধরে খুকি বেগম কৌশলে মোহনকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম

সাবেক স্ত্রীর ভাড়া সন্ত্রাসী দ্বারা মোহন নামের ১ যুবক গুরুতর আহত

Update Time : 04:44:54 pm, Tuesday, 4 March 2025