Dhaka 12:00 am, Saturday, 25 April 2026

সিএমপির ৬ শীর্ষ পুলিশের বদলির আদেশ

সিএমপির ৬ শীর্ষ পুলিশের বদলির আদেশ

বাবলু বড়ুয়া চট্টগ্রাম ব্যুরোচিফ্

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয়জন উপ-পুলিশ কমিশনারকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
গতকাল ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।
আদেশ সূত্রে জানা গেছে, সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক আহাম্মেদকে বদলি করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি), মো. মোখলেছুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে এবং জয়নুল আবেদীনকে সিআইডিতে।
এছাড়া উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং এ এ এম হুমায়ুন কবীরকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একইদিনে জারি করা পৃথক আদেশে আরও ৫৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিএমপির ৬ শীর্ষ পুলিশের বদলির আদেশ

Update Time : 02:14:39 pm, Saturday, 1 March 2025