Dhaka 7:02 pm, Saturday, 25 April 2026

সুযোগ পেয়েও ডেন্টালে পড়া নিয়ে ছিলো অনিশ্চয়তা, দায়িত্ব নিলেন বিএনপি নেতা

  • Reporter Name
  • Update Time : 05:14:29 pm, Tuesday, 11 March 2025
  • 98 Time View

সুযোগ পেয়েও ডেন্টালে পড়া নিয়ে ছিলো অনিশ্চয়তা, দায়িত্ব নিলেন বিএনপি নেতা

সাকিল হোসাইন,নাটোর প্রতিনিধি:
অদম্য মেধাবী তামান্না আক্তার ঊর্মি। নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামের রিকশাচালক শহিদুল ইসলাম ও গৃহিণী তাসলিমা বেগম দম্পতির বড় মেয়ে। মেধাবী তামান্না আক্তার ঊর্মি ঢাকা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে এবং পরবর্তী সময়ে খরচ চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঊর্মি ও তার বাবা-মা।

ঊর্মি দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ এবং এইচএসসিতে নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এমন খবর জানতে পেরে ভর্তির যাবতীয় দায়িত্ব নিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী। সোমবার বিকেলে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুড়িয়া গ্রামে গিয়ে ঊর্মির হাতে ভর্তির যাবতীয় খরচ তুলে দেন এই বিএনপি নেতা।

বিএনপি নেতা জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, একজন মেধাবী শিক্ষার্থীকে ডেন্টাল কলেজে ভর্তির ব্যবস্থা করতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত

সুযোগ পেয়েও ডেন্টালে পড়া নিয়ে ছিলো অনিশ্চয়তা, দায়িত্ব নিলেন বিএনপি নেতা

Update Time : 05:14:29 pm, Tuesday, 11 March 2025