
নিজস্ব প্রতিবেদক: ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল
প্রয়াত সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত-কে হত্যা চেষ্টার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সাবেক হুইপ জি কে গউছ-সহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সিলেটের সিএইচএম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতের বিচারক রায় ঘোষণা করেন। আদালত অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তাদের খালাস প্রদান করেন। একই মামলায় একজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ মামলার রায় ঘোষণা করা হয়।
ইসলামী স্কলার মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল 




















