
মস্তু মিয়া,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
আজ ১৬ এপ্রিল -৪ – ২০২৬ তারিখে মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আবুসাঈদ ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন এবং তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
Reporter Name 


















