
মোঃ সোহেল রানা রাজশাহী
রাজশাহীর তানোর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে।
তানোর থানার এসআই মোঃ মাসউদ আলীর নেতৃত্বে ১৭/০৭/২০২৬ তারিখ বিকালে থানার এসআই মোঃ হাসমত আলী, এসআই আবু নাঈম, এসআই মোঃ মামুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন-
মোঃ আনারুল ইসলাম পিতা- মৃত জবেদ মন্ডল, সাং- কালিগঞ্জ, থানা- তানোর, জেলা- রাজশাহী। তার বিরুদ্ধে ১ বছরের সাজা প্রাপ্ত সিআর পরোয়ানা রয়েছে।
মোঃ স্বপন আলী (৪২) পিতা- মোঃ শাহজাহান আলী, সাং- সাদিপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী। তার বিরুদ্ধেও পরোয়ানা ছিল।
তানোর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তানোর থানা অফিসার্স ইনচার্জ ওসি এস এম মাসুদ পারভেজ পুলিশ জানিয়েছে।
Reporter Name 










