Dhaka 3:07 am, Monday, 27 April 2026

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

  • Reporter Name
  • Update Time : 05:09:18 pm, Friday, 28 March 2025
  • 79 Time View

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ অমিদ হাসান:

বোনের বাড়ি বেড়াতে গিয়ে মৃত্যু ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আজমপুর ইউনিয়নের আনুখালি মাঠ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত ইউসুফ আলী মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী গ্রামের আঃ সোবহান পাটুয়ারীর ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, ইউসুফ আলী তার বোনের বাড়ি আলামপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আনুখালি মাঠ এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভোলাহাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

Update Time : 05:09:18 pm, Friday, 28 March 2025