Dhaka 10:57 pm, Tuesday, 28 April 2026

বিশ্বম্ভরপুরে আব্দুল হাইয়ের ১৯লাখ টাকা ছিনতাই ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার গোলচত্বর এলাকা থেকে উপজেলা বিএনপির ২য় যুগ্ম- আহবায়ক মোঃ আব্দুল হাই নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৯ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দোষীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

(বৃহস্পতিবার)সকাল ১১টার সময় উপজেলার সলুকাবাদ ইউনিয়নবাসির আয়োজনে চালবন এ মানববন্ধন অনুষ্টিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, আব্দুল হাই,জেলা কৃষকদলের সদস্য মোঃ আব্দুল আজিজ জেলা শ্রমিকদলের সদস্য লতিবুর রহমান,বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ নবী হোসেন,উপজেলা বিএনপি নেতা মোঃ হাদিছ উপজেলা যুবদল নেতা মো.সাইফুল ইসলাম, উপজেলা জামায়াত নেতা মোঃ ইয়াছিন মিয়া,মোঃ রওশন আলী প্রমূখ।

বক্তারা বলেন গত ২১এপ্রিল রোজ সোমবার বিশ্বম্ভরপুর উপজেলা চত্বরে বাঘবেড় বাজার নিলামের জন্য উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক সলুকাবাদ ইউপি’র ভাদেরটেক গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মোঃ আব্দুল হাইসহ তার আরো ৬/৭জন ব্যবসায়ীক পার্টনারের ১৯লাখ টাকা নিয়ে যাওয়ার পথে দুপুর আনুমানিক সাড়ে ১২টায় পাশ্ববর্তী ফতেপুর ইউপি’র মুক্তিখলা মল্লিকপুর গ্রামের রুনেল মিয়া, মনির মিয়া ও কবির মিয়াসহ ২০/২২ জনের একটি চক্র ব্যবসায়ী আব্দুল হাইকে কিল ঘুষি মেরে তার সাথে থাকা ১৯লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত ও রক্তাক্ত ব্যবসায়ী আব্দুল হাইয়ের চিৎকারে আশপাশে থাকা লোকজন জড়ো হলে ও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।সাথে সাথে লোকজন ঘটনাস্থলে এসে আহত আব্দুল হাইকে নিয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)কে মৌখিকভাবে ঘটনার বিবরণী পেশ করে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার দিন বিকেলে ব্যবসায়ী আব্দুল হাই বাদী হয়ে ছিনতাইকারী ফতেপুর ইউপির মুক্তিখলা মল্লিকপুর গ্রামের রনেল মিয়া,কবির মিয়া,মণির হোসেন গংদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫জনকে আসামী করে বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্ত ঘটনার তিনদিন অতিবাহিত হলে পুলিশ মামলাটি আমলে না নেওয়াতে হতাশা ব্যক্ত করেন এবং অবিলম্বে তদন্ত সাপেক্ষে মামলাটি আমলে নিয়ে দোষীদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায়এনে কঠোর শাস্তির দাবী জানান।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মুখলেছুর রহমান জানান,ঘটনার দিন উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাঘভেড় বাজার নিলাম নিয়ে বিএনপির দু”পক্ষের মধ্যে কিছু ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সামনে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়। দুপুরে গোলচত্বরে নাকি পরে আবারো ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।ঘটনাস্থল পরিদর্শন করে টাকা ছিনতাইয়ের কোন সত্যতা পাওয়া যায়নি। তবে উভয়পক্ষই থানায় একে অপরের বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করেছেন। টাকা ছিনিয়ে নেওয়ার যেহেতু ঘটনা ঘটেনি,তাই টাকা ছিনতাইযের অভিযোগগুলো সত্য না হওয়াতে মামলা এফআইআর করা সম্ভব হবে না বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

​গড়েয়া স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

বিশ্বম্ভরপুরে আব্দুল হাইয়ের ১৯লাখ টাকা ছিনতাই ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত

Update Time : 08:51:18 pm, Thursday, 24 April 2025